কক্স২৪নিউজ ডেস্ক।
কক্সবাজার ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে মেয়েকে ভর্তির পর চার দিন ধরে নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে লিফটের নিচে রক্তাক্ত লাশটি উদ্ধার হলে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত কহিনুর আক্তার (৩২) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড দক্ষিণ ডেইলপাড়া এলাকার বাসিন্দা। তিনি কাতার প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী।
স্বজনরা জানান, বুধবার (৩ মার্চ) সাত বছর বয়সি মেয়েকে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন কহিনুর। মেয়েকে হাসপাতালে ভর্তি করানোর পর ওইদিন বিকাল থেকে কহিনুর নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরিবার কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
কহিনুরের স্বামীর ভাইয়ের ছেলে আবদুল্লাহ আল মামুন বলেন, আমার চাচি চার দিন ধরে নিখোঁজ ছিলেন। আমরা সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজেছি। র্যাব ও পুলিশকেও বিষয়টি জানিয়েছিলাম। তারপরও খোঁজ মেলেনি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা যায়, নিখোঁজের দিন তিনি হাসপাতালের চারতলার লিফটে প্রবেশ করেছিলেন। এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, লিফট দুর্ঘটনার কারণে নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, সেটি সঠিকভাবে তদন্ত করে বের করা প্রয়োজন।
এ বিষয়ে জানতে কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিংঞোর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play