
কক্স২৪নিউজ ডেস্ক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের শপথ গ্রহণ স্থগিত করারও আবেদন করেন তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) তার পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনটি জমা দিয়েছেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১টি পয়েন্টে ১২টি ভোটকেন্দ্রে অনিয়মের তথ্য ও প্রমাণ সংযুক্ত করেছেন।
এনসিপির এ নেতার অভিযোগ, বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, দলীয় নেতা, কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট কারচুপি, অযাচিত প্রভাব বিস্তার, ফলাফল প্রকাশে বিলম্ব এবং চূড়ান্ত গণনায় বাতিল ব্যালট অন্তর্ভুক্ত করার কাজে জড়িত ছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, বেশ কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার পরে অনিয়মের সঙ্গে জড়ান। যার ফলে তার পরিবর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
আবেদনে নির্বাচন কমিশনকে এসব অভিযোগ তদন্ত করে বিদ্যমান আইন ও নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play