
কক্স২৪নিউজ ডেস্ক।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সব ধরনের প্রচার-প্রচারণা শেষ । নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি এই হিসেবে সকাল সাড়ে ৭টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই সময়ে কোনো সভা, সমাবেশ, মিছিল, পোস্টার ক্যাম্পেইন, লিফলেট বিতরণ বা সোশ্যাল মিডিয়ায় প্রচারণামূলক কার্যক্রম চালানো যাবে না।
কেউ প্রচারণা চালাচ্ছেন- এমন প্রমাণ মিললে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দিতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১২ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষায় সব বাহিনী মিলিয়ে প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য মোতায়েন থাকবে। ‘সবার একটাই লক্ষ্য—বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা একটি নির্বাচন উপহার দেওয়া।’
এছাড়া ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন এবং তারা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন।
ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। সারাদেশে ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্র এবং প্রায় ২ লাখ ৫০ হাজার ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।
৩০০ আসনের তপশিল ঘোষণা হলেও জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯ আসনে সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে।
এদিকে ভোটের আগে ও পরে ৯৬ ঘন্টা সারা দেশে মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ইসি।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play