
কক্স২৪নিউজ ডেস্ক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ডক্টর হামিদুর রহমান আজাদ সহ ৭ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
চিঠি থেকে জানা যায়, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দলটির ৭ জন রাজনৈতিক নেতা ও জাতীয় সংসদ সদস্যপ্রার্থীর উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেন। দাখিলকৃত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
যে সাত নেতা নিরাপত্তা পাচ্ছেন, তারা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক এমপি), এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) এবং মাওলানা রফিকুল ইসলাম খান।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play