
কক্স২৪নিউজ ডেস্ক।
জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, যেই দলের নেতা নিজের মাতৃভূমিতে পা রাখবে সেটার সিদ্ধান্ত একা নিতে পারেন না, সেই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশের ১৮ কোটি মানুষ ফ্যামিলি কার্ড নিয়ে শান্তিতে থাকবে- এটা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না। হাসিনা যেভাবে পালিয়েছে, একইভাবে ভারতের সামনে মাথানত করা নতুন জালেম বিএনপিকেও পালাতে হবে।
তিনি বলেন, ওনারা বলতে চায় ‘আই হ্যাভ এ প্ল্যান’ বা আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা বলতে চাই, সর্বোত্তম পরিকল্পনাকারী মহান রাব্বুল আলামিন, কোনো মানুষ নয়।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাগপা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলার পর সেই প্ল্যান কী সেটাকেও তারা গুপ্ত রাখবেন। দেশে আসার জন্য কোথায় মুচলেকা দিতে হয় বা কার অনুমতি নিয়ে দেশে পা রাখতে হয়, সেটাও তারা গোপন এবং গুপ্ত রাখবেন। তারা যদি ফ্যামিলি কার্ডের নাম দিয়ে মনে করেন ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে তাদের জয় জয়কার হবে, তাহলে আমি স্মরণ করিয়ে দিতে চাই- এমন স্বপ্ন দেখলে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, একইভাবে ভারতের সামনে মাথানত করা নতুন জালেম বিএনপিকেও পালাতে হবে।
রাশেদ প্রধান বলেন, বিগত কিছুদিনের মধ্যে আমরা পাঁচটা ছাত্র সংসদ নির্বাচন স্বচক্ষে দেখেছি। পাঁচটা নির্বাচনের ফলাফল যেভাবে এসেছে, তারপর বড় দল বিএনপির নেতারা বলতে চায়, ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নাকি জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না। আমার কেন জানি মনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতাদেরকে বলতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের প্রভাব আগামী স্থানীয় সরকার নির্বাচনে পড়বে না। স্থানীয় সরকার নির্বাচনের পর তাদের বলতে হবে যে, স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল আগামী ছাত্র সংসদ নির্বাচনে পড়বে না।
নির্বাচনের পরিবেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তবু, আমরা হতাশ নই। কারণ হচ্ছে ২৪ পরবর্তী বাংলাদেশে নতুন ছাত্র জনতা, শ্রমিক সম্প্রদায় এখন সচেতন। আমরা এমন একটি প্রজন্ম পেয়েছি যেই প্রজন্মে হাদির মতো সন্তানরা জন্ম নেয়, যারা মাথা উঁচু করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে। অতএব, আমাদের হারানোর কিছু নেই, আমাদের ভয় পাওয়ার কিছু নেই।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play