
কক্স২৪নিউজ ডেস্ক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থীরা বড় জয় পেয়েছেন। ২১টি পদের মধ্যে ১৬টিতে বিজয়ী হয়েছেন তারা।
ভিপি, সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস) পদসহ গুরুত্বপূর্ণ প্রায় সব কেন্দ্রীয় পদেই শিবির–সমর্থিতরা বিপুল ভোটে জয় পান। এদিকে জয় লাভের পর শিবির নেতাকর্মীরা রাতে কেন্দ্রীয় মসজিদে শুকরিয়ার নামাজ আদায় করেন। এরপর মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন তারা।
বুধবার রাত ১২টার দিকে চূড়ান্ত ফল ঘোষণা করে জকসু নির্বাচন কমিশন। ফল প্রকাশের পর শিবিরের নেতা–কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে একত্র হন। সেখানে তারা শুকরিয়ার নামাজ আদায় করেন এবং দীর্ঘ মোনাজাতে অংশ নেন। দোয়ার সময় অনেকের চোখে জল দেখা যায়।
মোনাজাতে নেতৃত্ব দেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও বর্তমান কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এসময় অন্যান্য কেন্দ্রীয় ও শাখা নেতাকর্মীরা উপস্থিত থেকে শুকরিয়ার নামাজ আদায় করেন। নামাজের পর অনুষ্ঠিত মোনাজাতে অনেক নেতা-কর্মী আবেগে ভেঙে পড়েন এবং বিজয় ও ভবিষ্যৎ কর্মযোজনায় একত্রে দোয়া করেন।
মোনাজাতে নেতাকর্মীরা বলেন, দীর্ঘ সংগ্রাম ও প্রচেষ্টার পর এই বিজয় দেশের ছাত্র সমাজে ইসলামী আদর্শের শক্ত অবস্থান প্রদর্শন করে। এ সময় তারা সামনের দিনে ক্যাম্পাসে শৃঙ্খলা, শিক্ষার্থীর কল্যাণ ও অংশগ্রহণমূলক ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারা বলেন, কারও প্রতি আমাদের কোনো অনুযোগ বা বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো, আর উদারতা ও বিনয় হোক আমাদের ব্যবহারের অলংকার।
এর আগে দেশের বিভিন্ন শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৫ পদের মধ্যে ২০টিতে, ডাকসুতে ২৮ পদের মধ্যে ২৩টিতে জয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৬টি পদের মধ্যে ২৪টিতে জয়ে পেয়েছে শিবির সমর্থিত প্যানেল।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play