
কক্স২৪নিউজ ডেস্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম অনলাইনে ছড়ানো মিথ্যা ও বানোয়াট তথ্যের বিরুদ্ধে মামলা করার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে এসেছে।
সোমবার (১ ডিসেম্বর) সাদিক কায়েম বিকেল ৩:৩০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় ডাকসুর অন্যান্য নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

তিনি জানান, “মামলা করার জন্য আমি এখন ডিবি কার্যালয়ে আছি। ডিবির সাইবার ইউনিট মামলার কাজ শুরু করেছে। মামলা নথি জমা দেওয়ার পর এখানে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।”
এর আগে রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতেই নিজের ফেসবুক পোস্টে মামলার কথা ঘোষণা করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানোর বিরুদ্ধে তিনি মামলা করব। অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগান্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে। যেসব পেজ থেকে এসব ফটোকার্ড প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play