
কক্স২৪নিউজ ডেস্ক।
আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মহাসমাবেশ করবে বিএনপি। আজ শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া সংবাদ সম্মেলনে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে ১৬ দিনব্যাপী কর্মসূচিও ঘোষণা করা হয়। আগামী ১লা ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জানান, দেশ এবং জনগণের বিজয়ের এই আনন্দঘন উপলক্ষ আরও বর্ণিল আনন্দময় এবং অর্থবহ করতে অতীতের মতো এবারো সারা দেশে সাড়ম্বরে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদ্যাপন করতে বিএনপি মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে ১লা ডিসেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’।
পহেলা ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। মশাল মিছিল কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে একইদিন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এসে পৌঁছবে। মশাল বহন করবেন বিশিষ্ট মুক্তযোদ্ধারা।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play