
কক্স২৪নিউজ ডেস্ক।
বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছেন ভারতে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বলেও জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতের দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা খলিলুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে। সেই সঙ্গে উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতিমালাকেও সমর্থন করে বাংলাদেশ। এজন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতিগুলোর প্রতি শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্যকালে টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play