Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
কক্স ২৪ নিউজ

সত্যের আলোয়, প্রতিদিন নতুন দিন

কক্স ২৪ নিউজ

সত্যের আলোয়, প্রতিদিন নতুন দিন

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়জুলাই গণঅভ্যুত্থাননিজস্ব প্রতিবেদকনির্বাচনসারা দেশসোশ্যাল মিডিয়া

নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের।

By কক্স ২৪ নিউজ
অক্টোবর ২৮, ২০২৫ 1 Min Read
Comments Off on নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের।

কক্স২৪নিউজ ডেস্ক।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ ব্যাপারে নির্বাচন কমিশনের (ইসির) সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর শেষে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে পরামর্শ করে বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। যেসব বিষয়ে সংবিধান সংশোধন করা প্রয়োজন নেই। তা অবিলম্বে  সরকার বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি বিষয়ে সরকার অবিলম্বে আদেশ জারি করবেন। তার অধীনে গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে।

সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আলী রীয়াজ বলেন, এ পরিষদের মেয়াদ হবে ২৭০ দিন। এর মধ্যেই তারা সনদ বাস্তবায়নে কাজ করবে। উল্লেখিত দিনের মধ্যে কার্য সম্পাদন করতে ব্যর্থ হলে, সনদে থাকা বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপন হবে।

Author

কক্স ২৪ নিউজ

Follow Me
Other Articles
Previous

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে -অধ্যাপক মুজিবুর রহমান।

Next

চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উঠান বৈঠক সম্পন্ন।