
কক্স২৪ নিউজ ডেস্ক।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার মান্যবর রাষ্ট্রদূত মি. আবদেল ওহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
মান্যবর রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
বৈঠকে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের পারস্পরিক সম্পর্ক- বিশেষ করে গণতন্ত্র টেকসইকরণ, বিনিয়োগ ও কূটনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ভবিষ্যতে উভয় পক্ষ দুই দেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play