
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে অনিয়মের আশঙ্কায় সতর্কতামূলক ১০ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের নেতারা বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে পর্যবেক্ষণে উঠে এসেছিল নির্বাচন পুরোপুরি সুষ্ঠু হয়নি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবারের নির্বাচনের আগেই নানা প্রস্তাব ও দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে দুই-একটি বাস্তবায়িত হলেও গুরুত্বপূর্ণ একাধিক বিষয় এখনও উপেক্ষিত। সেগুলোর বিষয়েও প্রশাসনকে নজর দেওয়া জরুরি।
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের উথাপিত ১০ দফা দাবি গুলো হল:
১. প্রবেশপথ বন্ধ না করে নিরাপত্তা জোরদার করতে হবে; কারা প্রবেশ নিয়ন্ত্রণ করবে তা প্রকাশ করতে হবে।
২. নারী শিক্ষার্থীদের পরিচয় যাচাইয়ে নারী শিক্ষকদের অন্তর্ভুক্ত করতে হবে।
৩. পোলিং অফিসার নিয়োগে স্বচ্ছতা আনতে হবে।
৪. ভোট গ্রহণের সময় বিকেল ৫টা পর্যন্ত বাড়াতে হবে।
৫. পোলিং এজেন্টদের ভেতরে থাকার সুযোগ নিশ্চিত করতে হবে।
৬. গণমাধ্যমকর্মী ও পোলিং এজেন্টদের জন্য গাইডলাইন প্রকাশ করতে হবে।
৭. বুথের বাইরে লাইন ব্যবস্থাপনায় শিক্ষক ও অফিসার নিয়োগ দিতে হবে।
৮. গুজব বা ভুয়া তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা নিতে হবে।
৯. পর্যবেক্ষক ও এজেন্টদের জন্য বিশ্রামকক্ষ রাখতে হবে।
১০. নির্বাচন প্রক্রিয়ায় অস্বচ্ছতা থাকলে প্রশাসনকে জবাবদিহি করতে হবে।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play