নিউজ ডেস্ক।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া শিক্ষিকা মাহরিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। বাবা-মায়ের কবরের পাশেই দাফন করা হয়েছে সাহসী ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী ওই শিক্ষিকাকে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে নীলফামারী জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী, জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ আলী, বিএনপি নেতা তাহমিদ ফয়সাল চৌধুরী, শরিফুল ইসলাম বাবু, নিহতের স্বামী মনসুর হেলালসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
ওই শিক্ষিকার স্বামী মনসুর হেলার জানান, মাহরিন নিজের চিন্তা না করেই শিক্ষার্থীদের বাঁচাতে সেনাবাহিনীর সাথে কাজ করে যান। এ সময় শ্রেণি কক্ষের ভেতর থেকে একের পর এক শিক্ষার্থীকে টেনে বের করতে থাকে সে। একপর্যায়ে অগ্নিদগ্ধ হয়ে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
উল্লেখ্য, নিহত মাহরিন চৌধুরী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের কো-অর্ডিনেটর (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি) ছিলেন। সোমবার তাকে অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। পরে সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত্যু হয় তার।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মোঃ বাকী উল্লাহ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play