
নিউজ ডেস্ক।
আজ ১৫ জুলাই। কোটাবিরোধী আন্দোলন দমাতে এক বছর আগে এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা চালায় ছাত্রলীগ। রাজপথ কাঁপানো বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলন দমাতে ছাত্রলীগকে নামিয়ে দিয়েছিল ক্ষমতসীনরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেদিন নির্মমভাবে পেটানো হয় ছাত্রীদের।
সে সময় শিক্ষার্থীরা বলেছেন, ছাত্রলীগ বিশাল বিশাল ইট মারতে থাকে আমাদের ওপর এবং মিছিলের সামনের দিকে হামলা করে, যেখানে মেয়েদের অংশ ছিলো। মেয়েদের গায়ে হাত দেয়া এটা কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না।
সেদিন ঢাকা মেডিকেল কলেজ এলাকাতেও কোটা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বেলা আড়াইটার দিকে এই সংঘর্ষের শুরু হয়েছিল বিজয় একাত্তর হলের সামনে। আন্দোলনকারীদের বাঁধা দেয় ছাত্রলীগ।
রাজু ভাস্কর্যের সামনে সমাবেশরত শিক্ষার্থীদের একটি অংশ এগিয়ে যায় ছাত্রলীগকে মোকাবিলা করতে। সেময় বিভিন্ন হল ও মধুর ক্যান্টিনে থাকা ছাত্রলীগ কর্মীরাও হামলা চালায়।
এরপর ছাত্রলীগ ধাওয়া দিলে ভিসি চত্ত্বর হয়ে শিক্ষার্থীদের একাংশ যায় ফুলার রোডে। আরেক দল নীলক্ষেতের দিকে। তবে দুই ভাগের যাকেই হাতের কাছে পেয়েছে, তাকেই লাঠিসোটা দিয়ে মারতে দেখা যায় ছাত্রলীগকে।
এরপর সন্ধ্যায় ৭টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ হামলা চালায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ভাংচুর চালায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সেও। ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে নারকীয় হামলায় আহত হয় তিন শতাধিক শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বলেন, আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়েও তারা রড দিয়ে শিক্ষার্থীদের হামলা করে। সাধারণ ছাত্রদের ওপর এভাবে হামলা করেছে। পুলিশ কেন তিন ঘণ্টা পরে আসলো।
সরকারি ছত্রছায়ায় ছাত্রলীগের বেপরোয়া হামলায় দেয়ালে পিঠ ঠেকে গেলেও, এরপর ঘুরে দাঁড়ায় সাধারণ ছাত্ররা। ওই রাতেই বিভিন্ন ক্যাম্পাস থেকে বিদায় ঘণ্টা বাঁজাতে শুরু করে ছাত্রলীগের।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play