
নিউজ ডেস্ক।
চাঁদার দাবিতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে যুবদল নেতা-কর্মী কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয় এবং পরবর্তীতে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে সামনে শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ড চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেতলিয়ে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যার পর তার লাশের ওপর বর্বর নৃত্য করেছে। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের বিচার চায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করেছি। এই পথে একমাত্র বাঁধা হয়েছে একটি মাত্র দল। সোহাগকে গত পরশুদিন হত্যা করা হয়েছে। আজ ভিডিও সামনে এসেছে। জাতীয়তাবাদী চাঁদাবাজদল একজন ব্যবসায়ী চাঁদা দেয়নি বলে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা কী নতুন করে আবার প্রস্তর যুগে ফিরে গেলাম?
তিনি বলেন, সারা দেশে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি, ধর্ষণ, খুন করছে। সারা দিন পরিণত হয়েছে চাঁদাবাজদের অভয়ারণ্যে। বিএনপির নেতাকর্মী কর্তৃক হত্যা হওয়ার পর লন্ডন থেকে ফোন আসে ‘বোন, আমি তারেক বলছি।’
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার দলকে আপনি সামলান। আওয়ামী লীগের পথ অনুসরণ করবেন না৷ যদি করেন তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, সোহাগ হত্যার কারণে আজকে যেমন ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামীলীগের সময়ে ও ঠিক এইভাবে প্রতিবাদ করতো। বিএনপি নিজেদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বিগত ১৬ বছর তারা মজলুম ছিল। কিন্তু মজলুম যদি এখন জালিম হয় আল্লাহর আরশ কেঁপে উঠবে।
তিনি বলেন, আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিচার চাই। এই দশ মাসে বিএনপি একশো মানুষকে খুন করেছে। সকল হত্যাকাণ্ডের বিচার চাই।
আরেক শিক্ষার্থী বলেন,দলকে নিয়ন্ত্রণ না করার কারণে একটা দল কিন্তু দিল্লি পালিয়েছে। তাই তারেক রহমানকে বলতে চাই লন্ডন কিন্তু অনেক দূর। পালানোর সময় পাবেন না। তাই নিজের দলকে নিয়ন্ত্রণ করেন। অন্যথায় আপনাদের অবস্থানও সেই দলের মতো হবে।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play