
বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সাংবাদিকের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য, কক্সবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকা কক্সবাজার জেলা সংবাদাতা সাংবাদিক কামাল হোসেন আজাদ। সদর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অনুসন্ধানী মুলক প্রতিবেদন তৈরি করে দেশ ও সমাজের সেবা প্রদানের পাশাপাশি অসংগতিসমূহ তুলে ধরতে হবে।
কক্সবাজার শহরের হোটেল শৈবাল গতো ২১মার্চ শুক্রবার পর্যটন নগরীতে সাংবাদিকদের সমন্বয়ে গঠিত কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক দৈনন্দিন পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দু শুক্কুরের সভাপতিত্বে ও জাতীয় দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আলম সিকদারের সঞ্চালনায়
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ খোরশেদ।
এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শায়েক আহমেদ, সহ সভাপতি ইকবাল চৌধুরী, সহ সভাপতি মুহাম্মদ আবছার কামাল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাহাব উদ্দিন সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রাশেদুল আলম, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ নোমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত, কার্যকরী সদস্য রমজান আলী, অন্তর দে বিশাল প্রমুখ।
এদিকে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ পরিহার করে কক্সবাজারে কার্ড নিয়ে বানিজ্য চালাচ্ছে কতিপয় ব্যক্তি। এর বিরুদ্ধে সোচ্চার থেকে দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের নৈতিক ভূমিকা নিয়ে বিশেষ গুরুত্বরুপ করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভায় অতিথি হিসেবে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল, দৈনিক গণসংযোগ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুর রহিম শাহীন, গ্রেজুয়েট প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি মোহাম্মদ এরফান হোসাইন, রুর্যাল জার্নালিস্ট এসোসিয়েশনের জেলা সভাপতি আব্দুর রাজ্জাক, দৈনিক সাগরদেশ পত্রিকার পরিচালনা সম্পাদক ও সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল উদ্দীন, মাল্টিমিডিয়া রিপোটার্স এসোসিয়েশনের সভাপতি মুহিবুল্লাহ মুহিব, জেলা ছাত্র প্রতিনিধি রিয়াদ মণি, সাকিব, আজিজ রুবেল ও আব্দুল ওয়াহিদ মানিক।
এছাড়াও সাংবাদিকদের নির্ভয়ে অনুসন্ধানী সত্য ঘটনার সংবাদ প্রকাশের আহবান করেন বক্তারা।এছাড়াও আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিভিন্ন গণমাধ্যমের প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Aussie punters can play thepokie net around the clock, with hundreds of pokies from leading software providers.
Try this — https://tower.bet/game/royale-house for real money casino play